ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোর গ্যাং ও মাদকসেবীদের শোনানো হলো তাবলীগের বয়ান

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৮:২৭ পিএম
কিশোং গ্যাংয়ের উদ্দেশে তাবলীগের আলেমদের বয়ান : ছবি আরটিভি

কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তিদের সংশোধনে তাবলীগের আলেমদের বয়ান শোনানোর ব্যবস্থা করলেন চাঁদপুরের পুলিশ সুপার।

মঙ্গলবার (৯ জুন) রাতে পুলিশ সুপার মো. রবিউল হাসানের নেতৃত্বে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানেঅভিযান চালিয়ে ১০ জন কিশোর গ্যাং ও মাদকাসক্তদের আটক করা হয়। আটকদের সদর মডেল থানায় এনে তাবলীগের আলেমদের মাধ্যমে বয়ান শোনানো হয়। চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান অপরাধ দমনে সামাজিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি কাজে লাগানোর এই ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছেন।

আরও পড়ুন

পরে এদের মধ্যে যারা মাদকে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে মামালা দায়ের করা হয়েছে। বাকীদের অভিভাবক এনে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য ও মাদক সেবীদের আটক করে মামলার পাশাপাশি ইসলামের সঠিক পথে চলার দিকনির্দেশনা ও স্বাভাবিক জীবনে ফেরাতে থানা হাজতে রেখে তাবলীগের আলেমদের মাধ্যমে বয়ান শোনানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ বিভাগ । গত ৬ মাসে জেলায় ৩৮৪ জনের বেশি কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত শহরে টহল দিচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘চোরের দশদিন, গৃহস্থের একদিন’, প্রবাদের সত্যতা মিলল ২৪ ঘণ্টার মধ্যেই
যাত্রী সেজে অটোরিকশাচালক জাহিদ রহমানকে (২০) গজারি বনে নিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর।
‘চোরের দশদিন, গৃহস্থের একদিন’, প্রবাদের সত্যতা মিলল ২৪ ঘণ্টার মধ্যেই
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ
কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দিলেন কবি
নিজের জন্মদিনে এলাকাবাসীর জন্য ব্যতিক্রমী উপহার হিসেবে নতুন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন কবি, লোকগবেষক ও শিক্ষাবিদ সৈয়দ জাহিদ হাসান।
জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দিলেন কবি
যে তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছিলেন ওসি!
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
যে তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছিলেন ওসি!
আরও পড়ুন
চাঁদপুরে নারী উদ্যোক্তা মেলা
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
শত্রুতার জেরে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ গরুর মৃত্যু একাধিক অসুস্থ
প্রকৃতির পাঠশালা উদ্বোধনে শিক্ষামন্ত্রী: ‘খেলাধুলার সুযোগ থেকে কেউ বাদ যাবে না’