ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাই, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
সুমন শেখ : ছবি সংগৃহীত

খুলনার পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে অভিনব কায়দায় ছিনতাই করতে গিয়ে জনরোষের মুখে পড়েছে সুমন শেখ (৩২) নামে এক যুবক।

বুধবার (১০ জুন) দুপুরে হাসপাতাল মোড়ের ‘মুন ডায়াগনস্টিক সেন্টার’ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের সময় তাকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে পাইকগাছা থানা পুলিশে সোপর্দ করা হয়।

​আটক সুমন শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকার মৃত নুরু শেখের ছেলে। সে বর্তমানে স্থানীয় ধামরাইল জুনিয়র স্কুলের পাশে শ্বশুরবাড়িতে অবস্থান করছিল এবং সেখানে থেকেই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল বলে জানা গেছে।

আরও পড়ুন

জানা গেছে, এ দিন দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার তালবাড়ি গ্রামের মৃত তারাপদ বাইনের ছেলে বিষ্ণুপদ বাইন (৪২) তার অসুস্থ ভাই দুলাল চন্দ্রকে ডাক্তার দেখানোর জন্য ওই ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনে অপেক্ষা করছিলেন। এ সময় সুকৌশলে তাদের পাশে এসে দাঁড়ায় সুমন। একপর্যায়ে বিষ্ণুপদ বাইনের পকেটে থাকা ৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বিষয়টি টের পেয়ে যান এবং ছিনতাইকারী সুমনকে হাতেনাতে জাপটে ধরেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সুমনকে আটকে গণধোলাই দেয়।

আটকের পর সুমনের দেহ তল্লাশি করে একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলার বাঁকা শ্রীকন্ঠপুর গ্রামের খায়রুল আলম নামে এক ব্যক্তি ঘটনাস্থলে এসে মোবাইলটি তার নিজের বলে শনাক্ত করেন।

খায়রুল আলম জানান, তিনিও হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন এবং কোনো এক ফাঁকে সুমন তার পকেট থেকে মোবাইলটি হাতিয়ে নেয়। উপস্থিত সবার সামনে সুমন ওই মোবাইল চুরির কথা স্বীকার করেছে।

​পরবর্তীতে স্থানীয় জনতা পাইকগাছা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সুমনকে তাদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, প্রথম ইউনিটের পরীক্ষামূলক চালনা কার্যক্রমে সহায়তা দিতে যুক্ত করা হয়েছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
আরও পড়ুন
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক! কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬
কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযানে আটক ২৫২
নেশার জন্য মায়ের ক্যানসার চিকিৎসার টাকা ছিনতাই ও ভিটা বিক্রির চাপ, অতঃপর...