পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন আ.লীগ নেতাকর্মীরা, আটক ২

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১০ জুন ২০২৬ , ১১:১৬ পিএম


পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন আ.লীগ নেতাকর্মীরা, আটক ২
আটক দুই আওয়ামী লীগ সদস্য : ছবি আরটিভি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার খিচুড়ি আয়োজন করতে গিয়ে পুলিশি অভিযানের মুখে ছত্রভঙ্গ হয়ে পড়েন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১০জুন) রাত ৮টার দিকে উপজেলা রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশ অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে দ্রুত পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

পরে ঘটনাস্থল থেকে বিলদেওনিয়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিক (২১)কে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা ওই এলাকায় খিচুড়ি আয়োজনের নামে একত্রিত হয়েছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করলে অধিকাংশ ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায় তারা। তবে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission