ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে রাসেল ভাইপারের কামড়ে যুবদল নেতার মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম
নিহত খোরশেদ বালা। ছবি: আরটিভি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে মো. খোরশেদ বালা (৫০) নামে যুবদল নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ বালা চরসেনসাস বালা কান্দি গ্রামের মৃত নজরুল ইসলাম বালার ছেলে। তিনি সখিপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন।

আরও পড়ুন

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছ, মঙ্গলবার রাতে খোরশেদ বালা চরসেনসাস বাজারের দোকানের কাজ শেষে বের হয়ে পাশের দোকানে যাওয়ার পথে রাস্তার পাশের খড়ের স্তূপ থেকে একটি বিষধর সাপ বের হয়ে তাকে কামড় দেয়। প্রথমে স্থানীয়রা এক ওঝার কাছে নিয়ে যাওয়ার কথা বললেও পরে অবস্থার অবনতি হলে রাতেই স্বজনরা তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

আরএমও নাসির উদ্দিন বলেন, রাসেল রাসেল ভাইপারে কাটা একজন রোগী হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। কিন্তু হাসপাতালে আনতে তাদের অনেক দেরি হয়ে গিয়েছিল।

সখিপুর থানা যুবদলের সভাপতি মাসুম বালা বলেন, খোরশেদ সখিপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন। খোরশেদ বাজারে দোকান বন্ধ করে কিছুদূর যাওয়ার পরে তাকে বিষধর সাপে কামড় দেয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
লালমনিরহাটের হাতীবান্ধায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের কর্মকর্তাকে বদলি
‎কুড়িগ্রামে সার নিয়ে বিতর্কের জেরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে বদলির আদেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের কর্মকর্তাকে বদলি
জলবায়ু ন্যায়বিচারের বার্তা নিয়ে ৩০১ কিলোমিটার হেঁটে চরমোন্তাজে টনি
জলবায়ু ন্যায়বিচার, নিরাপদ সুপেয় পানি ও নবায়নযোগ্য জ্বালানির বার্তা নিয়ে সাতক্ষীরার শ্যামনগর থেকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে পায়ে হাঁটছেন হাইকার ও পরিবেশকর্মী মাসফিকুল হাসান টনি (২৯)।
জলবায়ু ন্যায়বিচারের বার্তা নিয়ে ৩০১ কিলোমিটার হেঁটে চরমোন্তাজে টনি
বাহুবল মডেল মসজিদের নির্মাণকাজ বন্ধ!
হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণকাজ প্রায় ১৫ দিন ধরে বন্ধ রয়েছে।
বাহুবল মডেল মসজিদের নির্মাণকাজ বন্ধ!
এবার কোটচাঁদপুরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এবার কোটচাঁদপুরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
শরীয়তপুরে আড়াই বছর পর নড়িয়ার স্বাস্থ্য কমপ্লেক্স চালু
ডিভোর্সি নারীকে বিয়ে করায় ‘অপরাধ’, সাড়ে ৫ লাখ জরিমানা
ডিভোর্সি নারীকে বিয়ে করে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা, অতঃপর...
পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার