ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রেমিকার সঙ্গে ঝগড়া, গলায় ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী!

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৯:২৬ পিএম
মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন মতিহারের একটি ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয়ের মাহফুজুর রহমান (২৩) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাবির ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

বুধবার (১০ জুন) বিকালে নগরীর মতিহার থানার আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ার নামের একটি ছাত্রাবাস থেকে মাহফুজুর রহমানের (২৩) লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, এদিন বিকালে মাহফুজুর রহমান নিজ কক্ষের দরজা বন্ধ করে মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে ওই মেয়ে তার এক সহপাঠীকে ফোন করে খোঁজ নিতে বলেন।

আরও পড়ুন

এরপর ছাত্রাবাসের শিক্ষার্থীরা তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান। বহু ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা ফ্যানের সঙ্গে মাহফুজুর রহমানের ঝুলন্ত লাশ দেখতে পান।

পরে তাকে উদ্ধার করে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন।

মাহফুজুর রহমানের এক সহপাঠী জানান, গত চার বছর ধরে একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। কিছুদিন আগে সম্পর্কে কিছুটা জটিলতা তৈরি হলেও পরে তা সমাধান হয়। তবে সাম্প্রতিক সময়ে আবারও কোনো জটিলতা তৈরি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে লাশ নামানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং কক্ষ থেকে কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানার ওসি গোলাম কবীর জানান, লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। লাশ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ফ্রিজিং ভ্যানে সংরক্ষণ করা হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
স্বামী-শ্বশুড়বাড়ির নির্যাতন সইতে পারলেন না মেধাবী ছাত্রী ঝুমুর
প্রেমিকের মৃত্যুর খবর শোনার পর চলে গেলেন প্রেমিকাও
স্বামী মৃত্যুর শোক সইতে না পেরে রেললাইনে স্ত্রী, একসঙ্গে সৎকার
সাবেক প্রেমিকাকে ভুলতে কতদিন লাগে? গবেষণায় মিলল নতুন তথ্য