আর্জেন্টিনার সমর্থনে রাঙামাটিতে বিশাল শোডাউন

রাঙামাটি (লংগদু) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ১২:৩৫ এএম


আর্জেন্টিনার সমর্থনে রাঙামাটিতে বিশাল শোডাউন
ছবি: আরটিভি

রাঙামাটির লংগদু উপজেলায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ও ভক্তদের এক বিশাল শোডাউন এবং আনন্দমিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে উপজেলার শত শত আর্জেন্টিনা ভক্ত এই আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

বুধবার (১০ জুন) বিকেলে লংগদু উপজেলার ঐতিহ্যবাহী মাইনীমুখ বাজারে অবস্থিত দীর্ঘতম সেতু ‘গাঁথাছড়া আর্জেন্টিনা সেতু’ এলাকায় এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়।

খেলাধুলার প্রতি বিশেষ অনুরাগী স্থানীয় আর্জেন্টিনা ভক্তরা একযোগে গাঁথাছড়া সেতুতে সমবেত হন। এ সময় তাঁদের পরনে ছিল আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি এবং হাতে ছিল প্রিয় দলের পতাকা। পুরো সেতু এলাকাজুড়ে ভক্তদের জয়ধ্বনি, স্লোগান এবং আনন্দ-উল্লাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় ভক্তরা জানান, ফুটবলের প্রতি লংগদুর মানুষের ভালোবাসা দীর্ঘদিনের। বিশেষ করে গাঁথাছড়া সেতুটি ভক্তদের মাঝে ‘আর্জেন্টিনা সেতু’ হিসেবে পরিচিতি পাওয়ার পর থেকে এটি যেন সমর্থকদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। প্রিয় দলের যেকোনো বড় সাফল্য বা আয়োজনকে স্মরণীয় করে রাখতেই এই বিশাল শোডাউনের আয়োজন করা হয়েছে।

বিকেলে শুরু হওয়া বর্ণাঢ্য আনন্দমিছিলটি উপজেলার করল্যাছড়ি ও মাইনীমুখ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলজুড়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস ও স্লোগান স্থানীয় সাধারণ মানুষেরও নজর কাড়ে। পরবর্তীতে মিছিলটি পুনরায় গাঁথাছড়া আর্জেন্টিনা সেতুতে এসে শেষ হয় এবং সেখানে মিষ্টি বিতরণ ও ভক্তদের সংক্ষিপ্ত আড্ডার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission