ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ০৮:৩০ এএম


ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
আশুলিয়ায় ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: আরটিভি

ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

বুধবার (১০ জুন) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আশুলিয়া থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাত্তার মুন্সিকে গ্রেপ্তার করা হয়। পরে অপর এক অভিযানে কুটুরিয়া এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল হালিমকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন

এ ছাড়া আশুলিয়া থানা পুলিশের অপর একটি টিম বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মাহিনুর হাসান মুকুলকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission