সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১২:৩২ পিএম


সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
ভোলায় সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ছবি: আরটিভি

ভোলায় মাল্টিমিডিয়া ও ফ্যাক চেকিং বিষয়ে সাংবাদিকদের তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।  

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় ভোলা প্রেসক্লাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।  

প্রেসক্লাব সভাপতি এম নজরুল ইসলাম অনুর সভাপতিত্বে উদ্বোধনীতে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষণ কো-অর্ডিনেটর জিলহজ্জ উদ্দিন নিপুন, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন ও প্রেসক্লাব সম্পাদক মো. নাসির উদ্দিন লিটন। 

আরও পড়ুন

প্রশিক্ষণে জেলার ৪০ জন সাংবাদিক অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা, এআই প্রযুক্তি, ফ্যাক্টচেকিং এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাবউদ্দিন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission