চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকার সোনাইছড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের সোনাইছড়ি পাহাড়ে অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা মিরসরাই থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার শরীরে কোনো কাপড় ছিল না। উদ্ধার হওয়া মরদেহটি দুয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ওয়াহেদপুর ইউনিয়নে পাহাড়ের চূড়া থেকে পুলিশের একটি টিম অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ৮০ বছর বয়সী বৃদ্ধের মরদেহটি বিবস্ত্র অবস্থায় পড়েছিল।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন। সুরতহালে রিপোর্টে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেকে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আরটিভি/এসএস



