ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
ছবি: আরটিভি

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কর্মশালা।

মঙ্গলবার (১৬ জুন) সকালে কক্সবাজার মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রে ‘বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২৫-২০২৬) পর্যালোচনা ও গবেষণা প্রস্তাবনা (২০২৬-২০২৭) প্রণয়ন’ শীর্ষক উক্ত আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অনুরাধা ভদ্রর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোহাম্মদ লতিফুল ইসলাম, সমুদ্র গবেষণার ইনস্টিটিউটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিচালক প্রফেসর ড. এসএম শরীফুজ্জামান।

কর্মশালায় উঠে আসে, সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, কক্সবাজার-এর বিজ্ঞানীরা প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করে সফল হয়েছে। এই গবেষণার আওতায় আওতায় সামুদ্রিক জীববৈচিত্র্য নির্ধারণ, সামুদ্রিক মাছের মজুদ নিরূপণ, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ প্রজাতির প্রজনন সময়কাল চিহ্নিতকরণে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে।

এছাড়াও উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে কোরাল মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র শনাক্তকরণ, বেহুন্দি জালের ফাঁস নির্ধারণ, নিরাপদ শুঁটকি উৎপাদন, আর্টেমিয়া চাষ, খাঁচায় ও ভাসমান ভেলায় সামুদ্রিক মাছ, সি-উইড ও মোলাস্ক চাষ, সি-উইড টিস্যু কালচার ও চাষ, লাইভ ফিড উৎপাদন ও বিশুদ্ধ অ্যালজি স্টক পরিচর্যায় ইনডোর ল্যাবের বিকল্প হিসেবে বিএফআরআই পোর্টেবল ফটোবায়োরিএক্টর তৈরি।

আরও পড়ুন

বর্তমানে অ্যাকুয়াসেইফ প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির উপকারী ব্যাকটেরিয়া পৃথকীকরণ ও জৈব ব্যবস্থাপনার মাধ্যমে অ্যান্টিবায়োটিক ব্যবহার কমানো হ্যাচারি ও ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, মেরিকালচার প্রকল্পের আওতায় উপকূল এবং ল্যান্ডবেইজড ইন্টিগ্রেটেড মাল্টিটপিক অ্যাকুয়াকালচার, সামুদ্রিক মাছের নিরূপণ প্রকল্পের আওতায় পোয়া মাছের মজুদ নিরূপণ, নীল সাঁতারু কাঁকড়া প্রকল্পের আওতায় সাঁতারু কাঁকড়ার পোনা উৎপাদন, নার্সারি ও চাষ ব্যবস্থাপনা, ব্রিডিং প্রকল্পের আওতায় সিবাস/কোরাল মাছের মাছের প্রজনন ও পোনা উৎপাদন এবং ভ্যালু অ্যাডেড প্রকল্পের আওতায় ভ্যালু অ্যাডেড ফিশ প্রডাক্ট ও ক্যান প্রডাক্ট উৎপাদন ইত্যাদি বিবিধ বিষয়ে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে।

কর্মশালায় দুটি কারিগরি সেশনে ব্লু-ইকোনমির টেকসই উন্নয়নে সম্পর্কিত তিনটি নতুন প্রকল্প প্রস্তাবনাসহ সর্বমোট ৯টি কার্যক্রম উপস্থাপন করা হয়।

নতুন প্রস্তাবনায় সামুদ্রিক হ্যাচারি শিল্পে মাইক্রোফিড/ফিড প্রস্তুতিতে দেশীয় প্রযুক্তি উন্নয়ন, ল্যান্ড ভেইজড ও স্যাটেলাইট ডাটা ব্যবহার করে বাংলাদেশর উপকূলে পটেনশিয়াল ফিশিং জোন নির্ণয় ও জলবায়ু পরিবর্তনের ফলাফল নির্ণয় ও কোরাল মাছের হ্যাচারি পর্যায়ে বহুল পোনা উৎপাদন ইত্যাদি বিষয়ে উপস্থাপনা করা হয়।

দিনব্যাপি এই কর্মশালায় বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জেলা ও উপজেলা পর্যায়ে মৎস্যসহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, হ্যাচারি মালিক, মৎস্যচাষি, উদ্যোক্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
কক্সবাজার সৈকত বেলাভূমিতে ৫০ ফুটের প্লাস্টিক দানব
১৩ কোটি টাকার সেতুতে উঠতে কাঠের সিঁড়ি, ভোগান্তিতে লাখো মানুষ
কেন ভুল সময়ে বাসে উঠেছিল তাজমিন
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী