নীল-সাদায় সাজছে ঝিনাইদহের আর্জেন্টিনাভক্তরা

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৯:২৬ পিএম


নীল-সাদায় সাজছে ঝিনাইদহের আর্জেন্টিনাভক্তরা
ছবি: আরটিভি

ফুটবল উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব। পৃথিবীর দেশে দেশে চলছে নানাভাবে বিশ্বকাপ উদযাপন। বাংলাদেশের বিভিন্ন এলাকায় ফুটবল ভক্তরা নানাভাবে উন্মাদনায় মেতেছেন। সেই উন্মাদনার ঢেউ আছড়ে পড়েছে কলা, পান ও খেজুর গুড়ের বিখ্যাত জনপদ ঝিনাইদহে। আর্জেন্টিনার কয়েক হাজার সমর্থক করেছেন শোভাযাত্রা।

ফিফা বিশ্বকাপ চলছে আটলান্টিকের পাড়ে আমেরিকা-মেক্সিকো-কানাডায়। তবে আটলান্টিকের নীল জলরাশির ঢেউ আর আর্জেন্টিনার নীল-সাদা রঙের ঢেউ যেন আছড়ে পড়েছে ঝিনাইদহে। আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ঝিনাইদহের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢল নামে সমর্থকদের। আয়োজনে শামিল হয়ে খুশি সমর্থক ও আয়োজকরা।

আরও পড়ুন

মুখে আকাশি নীল সাদা রঙে আর্জেন্টিনার পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকার আল্পনা, হাতে হাতে মেসিদের জার্সি। মুখে ভুভুজেলা। কণ্ঠে স্লোগান ভ্যামোস আর্জেন্টিনা।

বর্ণাঢ্য শোভাযাত্রায় ব্যান্ডপার্টি, বাইক শোডাউন আর সমর্থকদের নেচে গেয়ে উদযাপন। ঝিনাইদহ শহর হয়ে ওঠে যেন এক টুকরো আর্জেন্টিনা। তবে আকাশী নীল সমর্থকদের মুখে ছিল ব্রাজিলের গল্পও। 

প্রাণের উচ্ছ্বাসে শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের বিশ্বাস এবারও মেট লাইফ স্টেডিয়ামে শিরোপা উঁচিয়ে ধরবে লিওনেল মেসি। চতুর্থ স্টার উঠবে আর্জেন্টিনার বুকে। 

তবে এই উন্মাদনা কেবল আর্জেন্টিনাকে ঘিরেই নয়, বরং আগামী বিশ্বকাপে হামজা, সোমিত, সৌম, জায়ানদের হাত ধরে বাংলাদেশ যাবে বিশ্বকাপের মঞ্চে, প্রত্যাশা সমর্থকদের।


আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission