ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

জিআই স্বীকৃতি পেল মানিকগঞ্জের হাজারী গুড়

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি: আরটিভি

ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে মানিকগঞ্জের বিখ্যাত হাজারী গুড়। দীর্ঘদিন ধরে স্বাদ ও সুগন্ধের জন্য পরিচিত এ গুড় এখন আনুষ্ঠানিকভাবে মানিকগঞ্জের নিজস্ব ঐতিহ্যবাহী পণ্য হিসেবে স্বীকৃতি পেল।

শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) সোমবার (১৫ জুন) এ সনদ ইস্যু করে। অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ এর মাধ্যমে এ নিবন্ধন সম্পন্ন হয়।

নিবন্ধন সনদ অনুযায়ী, মানিকগঞ্জের হাজারী গুড় পণ্যটি জেলা প্রশাসক, মানিকগঞ্জ-এর নামে ৩০ শ্রেণিতে জিআই-৬২ নম্বরে ২০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে নিবন্ধিত হয়েছে।

আরও পড়ুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলকে কেন্দ্র করে উৎপাদিত হাজারী গুড় তার অনন্য স্বাদ, ঘ্রাণ ও মানের জন্য বহু বছর ধরে ক্রেতাদের কাছে সমাদৃত। প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য বহনকারী এ গুড় দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশেও পরিচিতি লাভ করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, জিআই সনদ পাওয়ার ফলে হাজারী গুড়ের ব্র্যান্ড মূল্য ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে। একই সঙ্গে দেশ-বিদেশে বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং স্থানীয় উৎপাদক ও কারিগরদের অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। এতে মানিকগঞ্জের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতির সময় দুটি ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। আহত দুজনের মধ্যে একজনের হাতের একাংশ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখটোলা পিয়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখটোলা ও কবিরাজপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা ওদুদ মহরীল ও সাবেক ইউপি সদস্য জালাল মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নেয়। এ সময় তাদের হাতে ককটেলসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় দুটি ককটেল বিস্ফোরিত হলে সুমেল ও আব্দুল হামিদ আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে একজনের হাতের একাংশ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে ১১টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ছোট একটি বিষয়কে কেন্দ্র করে তারা সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সদর উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকার একটি বাড়িতে একসঙ্গে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চরবাগডাঙ্গায় ককটেল বিস্ফোরণে দুজন নিহত হন। আরটিভি/টিআর
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি
১ হাজার ৪০৩ কোটি টাকার পদ্মার বাঁধে ফাটল, ২০ মিটার নদীগর্ভে বিলীন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার শত বছরের পুরোনো সুরেশ্বর মাছবাজার এলাকায় পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ফাটল ধরেছে। এতে বাঁধের প্রায় ২০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফাটল ধসে ওই অংশ নদীতে তলিয়ে যায়। এতে নদীতীরবর্তী ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঁধ ধসে পড়ার আশঙ্কায় সুরেশ্বর মাছবাজার এলাকার ব্যবসায়ীরা দোকানপাট ও মূল্যবান মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছেন। জেলা পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছবাজার থেকে জাজিরা উপজেলার বিলাসপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধ নির্মাণ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ১ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ এই বাঁধে ফাটল দেখা দেওয়ায় নদীতীরবর্তী মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাঁধের প্রায় ৫০ মিটার এলাকায় ফাটল দেখা দেয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফাটল দেখা দেওয়া অংশের প্রায় ২০ মিটার নদীগর্ভে তলিয়ে যায়। খবর পেয়ে নড়িয়া উপজেলা প্রশাসন ও শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার না করা হলে ভাঙন আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে সুরেশ্বর মাছবাজারসহ আশপাশের নদীতীরবর্তী স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান ঝুঁকির মুখে পড়তে পারে বলে জানান তাঁরা। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিল্টন হোসেন বলেন, গতকাল সুরেশ্বর মাছঘাট এলাকায় নদীতীর রক্ষা বাঁধের প্রায় ৫০ মিটার এলাকায় ফাটল দেখা দেয়। পরে আজ সন্ধ্যার দিকে ফাটল দেখা দেওয়া অংশের প্রায় ২০ মিটার নদীতে তলিয়ে যায়। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগামীকাল সকাল থেকেই ক্ষতিগ্রস্ত স্থানে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করা হবে। আরটিভি/টিআর
১ হাজার ৪০৩ কোটি টাকার পদ্মার বাঁধে ফাটল, ২০ মিটার নদীগর্ভে বিলীন
বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়ার জের ধরে দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন সুমন মিয়া নামের এক যুবক।
বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন
নাচগানের কথা বলে কাশবনে নিয়ে যায় তরুণীকে, অতঃপর...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক তরুণীকে নাচগানের কথা বলে কাশবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মোখলেছুর রহমান মিঠু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
নাচগানের কথা বলে কাশবনে নিয়ে যায় তরুণীকে, অতঃপর...
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত
চট্টগ্রামে নতুন করে আরও ৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত
আরও পড়ুন
৩ মাস পর নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী, ভিডিও দেখে আবেগাপ্লুত জনতা
রহস্যজনকভাবে পানিতে পড়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য
স্ত্রীকে নিয়ে যাওয়ায় ‘মাথা নষ্ট’ হয়ে যায় যুবকের, নিলেন ‘চরম সিদ্ধান্ত’