ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আর্জেন্টিনাভক্তদের মোটরসাইকেল শোভাযাত্রা

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার টিপুরদী এলাকা থেকে এ শোভাযাত্রা বের করা হয়। পরে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকা হয়ে মেঘনা সেতু পাড় হয়ে ভবেরচর এলাকা ঘুরে প্রায় ৩০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এসে শেষ হয়।

আয়োজকরা জানান, সোনারগাঁ উপজেলা আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় প্রায় শতাধিক মোটরসাইকেল আরোহী অংশ নেন। আর্জেন্টিনার পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে খুদে সমর্থকরাও এতে অংশগ্রহণ করেন।

আয়োজকেরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সমর্থকদের একত্রিত করে এ আয়োজন করা হয়েছে। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

আরও পড়ুন

শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক মনিরুজ্জামান মনির বলেন, ফুটবল বিশ্বকাপ এলেই আমরা উচ্ছ্বসিত হয়ে উঠি। আর্জেন্টিনা দলের ফুটবল খেলা আমাদের আকৃষ্ট করে। তাই সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে একত্র হয়েছি।

সমর্থক কামরুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা সমর্থন করি। দলের খেলোয়াড়দের প্রতি আমাদের আলাদা ভালোবাসা রয়েছে। আশা করি, এবারের আসরে দল ভালো ফল করবে।

শোভাযাত্রাকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। সাদা-আকাশি রঙের উপস্থিতিতে পুরো আয়োজনটি ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে ২৪ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প ধরা পড়েছে। পরে নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। 
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পরিবর্তন করা হয়েছে।
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জুমার নামাজের সময় সেজদারত অবস্থায় নাহিদ ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার বাবা সাইফুর রহমানও (৫৫) আহত হয়েছেন।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত নাহিদ ও তার বাবা সাইফুর রহমান বীরগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। নাহিদের ভাই আবু বক্কর সিদ্দিক হিরু অভিযোগ করেন, মসজিদে নামাজরত অবস্থায় নাহিদ ও তার বাবা সাইফুর রহমানের ওপর হামলা চালানো হয়। এ সময় জুবায়ের মেম্বার দাঁড়িয়ে থেকে হামলা করান বলে তিনি অভিযোগ করেন। হামলায় রেজাউল, আফজল, জুনেল, সেবির, সুবাদসহ আরও ৭-৮ জন ছিলেন বলেও দাবি করেন তিনি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নাহিদ ও স্থানীয় ইউপি সদস্য জুবায়েরের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। বীরগাঁও গ্রামের স্থানীয় বাসিন্দা হোসাইন বলেন, পূর্ববিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তার ভাষ্য, প্রথমে নাহিদের ওপর হামলা হয়। পরে ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার বাবা সাইফুর রহমানও আহত হন। পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জুবায়ের ও নাহিদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ওই বিরোধের ঘটনায় নাহিদ প্রায় দেড় থেকে দুই মাস কারাভোগ করে সম্প্রতি বের হয়েছেন। রুজেল আহমেদ বলেন, আজ নাহিদ জুমার নামাজ পড়তে বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে যান। সেখানে সেজদারত অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার বাবা সাইফুর রহমানও আহত হন। এ বিষয়ে অভিযুক্ত পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য জুবায়ের আহমেদ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম না। ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে একটা ব্রিজ পরিদর্শনে ছিলাম। বেশ কিছুদিন আগে এই নাহিদ একজনকে গুরতর আঘাত করেছে। এরপরেও সে বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করে এসব সহ্য হয়নি বলে এই হামলা হয়েছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা জানান, পূর্বের বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। যারা আহত হয়েছেন তাদের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এসআর
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
আরও পড়ুন
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
ঢাকার পাঁচতারকা হোটেলে চাকরির সুযোগ, আবেদন এইচএসসি পাসেই 
প্রবাসীর স্ত্রীকে জোর করে ঘরে নিয়ে যান ইয়ামিন, অতঃপর...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু