ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় স্বামীর কিল-ঘুসিতে প্রাণ গেল স্ত্রীর

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০১:১৯ পিএম
ছবি: আরটিভি

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় সামেলা বেগম (৫৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাহেব আলী জোয়ার্দারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী গ্রামের মুচিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুচিপাড়া এলাকার বাসিন্দা সাহেব আলী জোয়ার্দারের সঙ্গে বিচালি (খড়) নিয়ে তার স্ত্রী সামেলা বেগমের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সাহেব আলী স্ত্রীকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারেন। এতে সামেলা বেগম চৌকি থেকে নিচে পড়ে আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, অভিযুক্ত স্বামী সাহেব আলী জোয়ার্দারকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন হাওলাদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে।
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
মানিকগঞ্জের সাটুরিয়ায় চাহিদা অনুযায়ী সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকেরা। এ নিয়ে হট্টগোলের একপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন কৃষকের বিরুদ্ধে।
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য। 
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
আরও পড়ুন
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা স্বামীর
স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ দিনের রিমান্ডে স্ত্রী
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
নড়াইলে সাবেক এমপিরসহ ১৬ বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা-অগ্নিসংযোগ