রোগী দেখার জন্য মাইকিং বন্ধে নোটিশ

আরটিভি নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৩:৩১ পিএম


রোগী দেখার জন্য মাইকিং বন্ধে নোটিশ
ছবি: এআই

চিকিৎসকদের রোগী দেখার পক্ষে মাইকিং করে প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়ে নোটিশ দিয়েছে বরগুনা জেলা সিভিল সার্জনের কার্যালয়। 

বুধবার (১৭ জুন) জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ-এর সাক্ষরে এ নোটিশ জারি করা হয়।

এতে বলা হয়, বরগুনা জেলার সব বেসরকারি/ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক/মালিক পক্ষ/সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, জুন/২০২৬  মাসের বরগুনা জেলা প্রাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সিদ্ধান্ত মোতাকেক পুনরাদেশ দেওয়া না পর্যন্ত কোনো চিকিৎসকের রোগী দেখার পক্ষে মাইকিং করে প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।

আরও পড়ুন

এতে আরও বলা হয়, নোটিশের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission