আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার  

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৪:১৪ পিএম


আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার  
ছবি: আরটিভি

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ মো. শরিফুল ইসলাম খোকন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২০ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে শুক্রবার (১৯ জুন) রাতে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকা থেকে শরিফুলকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তার মো. শরিফুল ইসলাম খোকন আশুলিয়া থানার পাড়াগ্রাম এলাকার বাসিন্দা। 

পুলিশ সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে আশুলিয়ার পাড়াগ্রাম খালেকের দোকানের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ শরিফুলকে গ্রেপ্তার করা হয়।  

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলাসহ আদালতে পাঠানো হয়েছে। আশুলিয়া থানা এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাস দমনসহ অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission