ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চেকপোস্টের ১০০ গজ দূরে ছিনতাই, অভিযোগ আমলে নেয়নি পুলিশ

ধামরাই (ঢাকা), আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি প্রতীকী

ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা স্নোটেক্স গার্মেন্টসের সামনে মধ্য রাতে ক্ষুর ঠেকিয়ে সর্বস্ব লুটের অভিযোগ করেছেন এক যুবক। যখন এমন ঘটনা ঘটছে, তার ঠিক ১০০ গজ দূরে চেকপোস্ট পরিচালনা করছিল ধামরাই থানা পুলিশ। রাতে চেকপোস্টের পাশে পুলিশের একটি ভ্যানের পাশে এক পুলিশ সদস্যের সঙ্গে ওই ভুক্তভোগীকে কথা বলতে দেখা যায়। আর সেখানে দাঁড়িয়েই এই প্রতিবেদক ভুক্তভোগীর বক্তব্য নিলেও দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।

রোববার (২১ জুন) রাত সাড়ে ১২টার দিকে এমন ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী মো. শাকিল। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন।

রাত আড়াইটার দিকে চেকপোস্টের কাছে দাঁড়িয়ে থাকা একটি পুলিশ ভ্যানে থাকা কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায় ওই যুবককে।

আরও পড়ুন

তিনি এ প্রতিবেদককে জানান, পেশাগত প্রয়োজনে ঢাকার বাইরে থেকে এসে রাত সাড়ে ১২টার দিকে ধামরাই ঢুলিভিটা এলাকায় এসে নামেন তিনি। একপর্যায়ে তিনি ঢুলিভিটা স্নোটেক্স কারখানার ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ২০-২৫ বছর বয়সী অন্তত তিনজন দূর্বৃত্ত ক্ষুর ঠেকিয়ে তার একটি মুঠোফোন ও কাছে থাকা মানিব্যাগের সব টাকা ছিনিয়ে নেয়। সব হারিয়ে তিনি অদূরে চেকপোস্টে এসে পুলিশ সদস্যদের সহায়তা চান।

এদিকে, এ প্রতিবেদক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলারত অবস্থায় ওই ভুক্তভোগীকে পেলেও চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও থানা পুলিশের কর্মকর্তা বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।

চেকপোস্টে দায়িত্বরত ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, রাতে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। রাতে আমি চেকপোস্টে ছিলাম, তবে আমাকে কেউ এমন কোনো অভিযোগ করেননি।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) দেবাশীষ সানা বলেন, এরকম কিছু জানা নেই। এমন কোনো অভিযোগ পাইনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
আরও পড়ুন
এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয়