হামলার পর দ্বিতীয় দিনেও ধামরাইয়ে উচ্ছেদ অভিযান

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০৩:০৮ পিএম


হামলার পর দ্বিতীয় দিনেও ধামরাইয়ে উচ্ছেদ অভিযান
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে উচ্ছেদ অভিযানে হামলার ঘটনার পর দ্বিতীয় দিনেও অভিযান চালিয়েছে প্রশাসন। এদিন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বুধবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় এ অভিযান চালায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

অভিযানে নেতৃত্ব দেন সওজয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. নুর আলম সিদ্দিকী। উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি। ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।

প্রশাসনের কর্মকর্তারা জানান, ঢুলিভিটা থেকে কেলিয়া এলাকার স্নোটেক্স গার্মেন্টসসংলগ্ন এলাকা পর্যন্ত হকারদের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুন

ইউএনও মো. আল মামুন বলেন, ঢুলিভিটা বাসস্ট্যান্ড ধামরাইয়ের একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের চলাচল হয়। অবৈধ ও অস্থায়ী স্থাপনা সরাতে একাধিকবার মাইকিং, নোটিশ ও সতর্ক করা হলেও অনেকে তা অপসারণ করেননি। এ কারণে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং পুনরায় দখল ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবারের (২৩ জুন) অভিযানে বাধা দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানান ইউএনও।

সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও দোকানপাটের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। সড়ক বিভাগের জায়গা উদ্ধার করে জনস্বার্থে ব্যবহার এবং যানজট নিরসনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সড়ক বিভাগ নিজস্ব জায়গা চিহ্নিত করেছে এবং প্রশাসনের বিভিন্ন সংস্থা এ কাজে সহযোগিতা করছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission