টাঙ্গাইলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০২:৫৬ পিএম


টাঙ্গাইলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
ছবি: আরটিভি

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও এলাকায় বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টির দায়ে ফিরোজ (২১) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জুন) দুপুরে অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

দণ্ডপ্রাপ্ত ফিরোজ উপজেলার রাউৎবাড়ি গ্রামের রূপচাঁন শেখের ছেলে।

আরও পড়ুন

জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আসছিলেন ফিরোজ। বুধবার দুপুরে পুলিশ তাকে গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একহাজার টাকা জরিমানা করা হয়। 

এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান, মাদক সেবন ও মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ফিরোজ নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একহাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission