মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

আরটিভি নিউজ

রোববার, ২৮ জুন ২০২৬ , ১১:২৬ এএম


মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
প্রতীকী ছবি

নিজের ১৩ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোণার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামে ঘটনাটি ঘটে।

শনিবার (২৭ জুন) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়েটির আর কোনো আত্মীয় না থাকায় প্রতিবেশী মাইদুজ্জামান সরকার শনিবার মামলা করেছেন।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন দিবাগত রাতে ধর্ষণের ঘটনা ঘটে।

এজাহারে বলা হয়, মাদকাসক্ত সজিতের সঙ্গে টিকতে না পেরে ৬ মাস আগে মেয়েটির মা অন্যত্র চলে যায়। ২৬ জুন রাতে সজিত তার ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে সজিতকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, জিজ্ঞাসাবাদে আসামি মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission