ভোলার মনোয়ারা বেগম মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

মনপুরা (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৮:৩৫ পিএম


ভোলার মনোয়ারা বেগম মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
ছবি: আরটিভি

ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল আলম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. কামাল উদ্দিন।

আরও পড়ুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. ছালাউদ্দিন আহম্মেদ প্রিন্স, উপজেলা যুবদল আহ্বায়ক মো. সামছুদ্দিন আহম্মেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম।

কলেজের শরীরচর্চা শিক্ষক মো. ছালেহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল বাশার। 

এ সময় মনোয়ারা বেগম মহিলা কলেজের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission