শিশুকে ধর্ষণের পর মেরে পুঁতে ফেলার হুমকি, অতঃপর...

আরটিভি নিউজ

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৫:১৯ পিএম


শিশুকে ধর্ষণের পর মেরে পুঁতে ফেলার হুমকি, অতঃপর...
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করার পর মেরে কবরস্থানে পুঁতে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কওমি মাদরাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত মুস্তাফিজুর রহমানের (৬০) বাড়ি কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামে। তিনি ওই এলাকার একটি মাদরাসা ও এতিমখানার মোহতামিম (প্রধান)।

তার বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে শনিবার কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ২৫ জুন সকাল পৌনে ১১টার দিকে মাদরাসার টিফিন চলাকালে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

এর আগেও একাধিকবার প্রথম শ্রেণির ওই শিশুটিকে অভিযুক্ত শিক্ষক ধর্ষণ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়। বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শিশুটির মা বলেন, শুক্রবার (২৬ জুন) বিকাল ৩টার দিকে আমার মেয়ে বাথরুমে কান্নাকাটি করার পর রান্নাঘরে এসে বলে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, সে খুব কষ্ট পাচ্ছে। শিশুটির মা জানান, গত তিন মাস ধরে তাকে নির্যাতন করেছে ওই শিক্ষক।   

তিনি আরও বলেন, মাদরাসার ওই শিক্ষক আমার মেয়েকে হুমকি দিয়েছেন, ‘যদি কাউকে কিছু বলিস, তাহলে এই লাঠি দিয়ে তোর মাথা ফাটিয়ে মেরে মাদরাসার পাশের কবরস্থানে পুঁতে দেব।’ তাই ভয়ে এতদিন মেয়ে কিছু বলেনি। কিন্তু শুক্রবার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে বলেছে। আমি অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই। 

আরও পড়ুন

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, মাদরাসার এক শিশুকে ধর্ষণের ঘটনায় শনিবার মামলা দায়ের করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দিনই আসামি মওলানা মুস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission