গায়ে হলুদের একদিন আগে গলায় ফাঁস নিল কিশোরী

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৯:২৭ পিএম


গায়ে হলুদের একদিন আগে গলায় ফাঁস নিল কিশোরী
ছবি: আরটিভি

নোয়াখালীর চাটখিল উপজেলায় গায়ে হলুদের এক দিন আগে সুরাইয়া আক্তার রাইসা (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) বিকেলের দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামের গনেষ্ঠি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে, একই দিন দুপুর দেড়টার দিকে সে নিজ বসতঘরে তার শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  

মৃত রাইসা ওই গ্রামের সবজি বিক্রেতা মো. রায়হান উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাইসার জন্মের এক বছর পর তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর তিনি সৎ মায়ের সংসারে বড় হন। বৃহস্পতিবার, ২ জুলাই তার গায়ে হলুদ এবং শুক্রবার বিয়ের দিন নির্ধারিত ছিল। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই পরিবারের সদস্যদের অগোচরে রাইসা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  

আরও পড়ুন

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission