ফেসবুকে ঘুরছে নারীসহ আটক নেতার ভিডিও

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৭:০৭ পিএম


ফেসবুকে ঘুরছে নারীসহ আটক নেতার ভিডিও
আশ্রাফ উদ্দিন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়াতে নারীসহ এক যুবদল নেতাকে আটক করে স্থানীয় এলাকাবাসী। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে রাতেই উপজেলা স্থানীয় বিএনপির ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়।

আটক হওয়া যুবদল নেতার নাম আশ্রাফ উদ্দিন (৪০)। তিনি উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের ইসমাইল মাঝির ছেলে।  

বুধবার (১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ল্যাংড়া তেমুনী এলাকার একটি ঘর থেকে তাকে এক নারীসহ আটক করে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদল নেতা আশ্রাফ নোয়াখালীর সদর উপজেলার এক নারীসহ রাত পৌনে ১০টার দিকে জাহাজমারা ইউনিয়নের ল্যাংড়া তেমুনী এলাকার একটি ঘরে ঢোকেন। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে ওই নারীসহ আপত্তিকর অবস্থায় রাত ১০টার দিকে তাকে আটক করে। পরে ওই ঘর থেকে তাদের দুজনকে বের করে তারা রাস্তার উপর নিয়ে আসে। একপর্যায়ে স্থানীয়রা তাদের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। পরবর্তী রাত ১১টার দিকে আশ্রাফসহ ওই নারীকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

অভিযোগ নাকচ করে নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশ্রাফ উদ্দিন বলেন, আমি সন্ধ্যার দিকে ওছখালী বাজারে একটি সালিশে যাই। সালিশ থেকে ফেরার পথে জাহাজামারা ইউনিয়নের মেঘ ফ্যাশন এলাকায় বেশ কয়েকজন যুবক আমাকে আটক করে। এরপর তারা আমাকে অপহরণ করে চাঁদা দাবি করে। একপর্যায়ে এক নারীকে আমার পাশে এনে ছবি তুলে। যারা আমাকে উদ্ধার করে তারা জানে কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় এখনও আমি কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করিনি।  

হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। সেখানে গিয়ে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা কিছু জানাতে পারেনি।  

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission