ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শাশুড়িকে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে অভিনব কৌশল পুত্রবধূর

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: আরটিভি

ঢাকার আশুলিয়ার শিমুলিয়া এলাকায় শাশুড়িকে গলা টিপে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে লাশ দাফনের ঘটনায় পুত্রবধূকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৩০ জুন) আশুলিয়ার থানার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সখিনা বেগম (৬০) শিমুলিয়ার পাড়াগ্রাম এলাকার মো. মনছের আলীর স্ত্রী। গ্রেপ্তারকৃত পুত্রবধূ ডাক্তার মুক্তা আক্তার (২২) গাজীপুরে কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে শাশুড়ি-বৌয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মুক্তা আক্তার শাশুড়িকে গলাটিপে ধরলে ধস্তাধস্তির এক পর্যায়ে শাশুড়ি অজ্ঞান হয়ে পড়েন। এরপর বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে স্বামীকে ভুল ব্যাখ্যা দিয়ে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর মরদেহ বাড়িতে এনে স্বাভাবিকভাবে দাফন কাজ সম্পন্ন করা হয়।

ঘটনার পরের দিন মৃত্যুর বিষয়টি সন্দেহ হলে, নিহতের ছেলে ঘটনার বিষয় সবাইকে বলে। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানালে, পুলিশ পুত্রবধূ মুক্তাকে থানায় নিয়ে যায়। আজ দুপুরে গ্রেপ্তার মুক্তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
আরও পড়ুন
জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে বাড়িছাড়া ছেলে ও পুত্রবধূ
অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার রহস্য উদঘাটন, ৬ মাস পর স্বামী গ্রেপ্তার
যুবক ও যুব নারীদের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী
আশুলিয়ায় চায়ের দোকানে প্রেসার কুকার আকৃতির বোমা