আপত্তিকর অবস্থায় আটক প্রবাসীর স্ত্রী ও যুবককে গাছে বেঁধে রাখল জনতা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৯:১৫ পিএম


আপত্তিকর অবস্থায় আটক প্রবাসীর স্ত্রী ও যুবককে গাছে বেঁধে রাখল জনতা
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর ঘরে আব্দুর রহমান বিশ্বাস নামে এক যুবককে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এর আগে আব্দুর রহমান এবং ওই নারীকে গাছে বেঁধে রাখা হয়।

বুধবার (১ জুলাই) রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বালুটুঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আব্দুর রহমান বিশ্বাস ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গভীর রাতে বালুটুঙ্গি এলাকার প্রবাসী মো. বুলুর স্ত্রী মোসা. আনিকার ঘরে আপত্তিকর অবস্থায় আব্দুর রহমানকে আটক করে স্থানীয়রা। পরে প্রবাসীর তাদের দুজনকে গাছের সঙ্গে বেঁধে রাখে উত্তেজিত জনতা। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম, সিফাত আলী, মাহবুব আক্তার জানান, এলাকার কয়েকজন যুবক ফুটবল বিশ্বকাপ দেখার সুবাদে বাইরে অবস্থান করছিল। এ সময় আব্দুর রহমান বিশ্বাসকে রাতের অন্ধকারে ওই বাড়িতে প্রবেশ করতে দেখে সন্দেহ হলে অনুসরণ করতে থাকে। পরে আনিকার ঘরের মধ্যে তাদেরকে আপত্তিকর অবস্থায় আটক করে বাড়ির বাইরে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

আরও পড়ুন

ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, সকালে উঠে আমিও প্রবাসীর স্ত্রী এক নারীর ঘরে যুবককে আটকের ঘটনা শুনেছি। স্থানীয়রা আটকের পর তাদের দুজনকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। এমনকি আটকের পর তাদেরকে পুলিশে নিয়ে গেছে বলে জানতে পেরেছি।

এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায় আব্দুর রহমান বিশ্বাসের।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তাদের দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission