ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৭ নারী-পুরুষ ধরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:৪০ এএম
আবাসিক হোটেলের প্রতীকী ছবি

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় ‘রাজমণি আবাসিক হোটেল’-এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হওয়ার অভিযোগ আসছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য-উপাত্ত যাচাই করে বাসন থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে সন্দেহভাজন সাতজনকে আটক করা হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের পরিচয় যাচাই ও আইনি প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা ও মামলার বিস্তারিত তথ্য জানানো হবে।

ওসি জানান, মহানগরের আবাসিক হোটেলগুলোতে অপরাধ, মাদক, দেহব্যবসা ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ রোধে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। কোনো হোটেল কর্তৃপক্ষ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে বা সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নওগাঁ শাখা থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে অভিনব প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছ।
ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। 
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর কুমিল্লা অডিশন সম্পন্ন
পবিত্র রমজান মাস উপলক্ষে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৪ বছর বয়সী হাফেজদের অংশগ্রহণে আরটিভির ১৭তম আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭ পাওয়ার্ড বাই আরএফএল পাইপস অ্যান্ড ফিটিংস’-এর অডিশন রাউন্ড। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জোনের অডিশন সম্পন্ন হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন ১৫ জন প্রতিযোগী।
‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর কুমিল্লা অডিশন সম্পন্ন
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে পাঁচ ঘণ্টা বন্ধ থাকা ফেরি চলাচল আবার সচল করা হয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
কোনো জটিল যন্ত্রপাতি ছাড়াই হাতের জাদুতে শিশুর গলায় আটকে যাওয়া পয়সা বের করে তাক লাগিয়ে দিয়েছেন এক স্বাস্থ্যকর্মী। এতে খুশিতে কেঁদে ফেলেন শিশুর মা। এর আগে মায়ের আর্তনাদে চারপাশের অনেক মানুষ ওই চেম্বারে জড়ো হয়েছিল। তবে সফলভাবে পয়েন্টটি বের করার পর মুহূর্তেই পুরো দৃশ্যপট বদলে যায় এবং বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় শিশুর মাকে।
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
আরও পড়ুন
গাজীপুরে ট্রেন আটকে বিক্ষোভ, ঘটনা কী
শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিষিদ্ধ আ.লীগের নাশকতা: ফের অবরোধ ও বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
১৪৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার