ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

পাবনা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম
ছবি: আরটিভি

পাবনার সাঁথিয়ায় এক অষ্টম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার (৩০ জুন) ভোর উপজেলার আতাইকুলা থানার আর, আতাইকুলা ইউনিয়নের বিলকুলা গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিলকুলা গ্রামের সৌদি আরব প্রবাসীর স্ত্রীর ঘরে প্রায় রাতেই উকি দিতেন প্রতিবেশী মামুন (৩৪) ও জুয়েল (৩৫)। মঙ্গলবার ভোর চারটার দিকে প্রবাসী পরিবারের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে ঘরের বাইরে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা মামুন ও জুয়েল ওড়না দিয়ে মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তারা মোবাইলে ছবি ধারণ করে এবং কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান। পরে ভুক্তভোগী ঘটনা তার মাকে জানালে তিনি বাদী হয়ে মামুন ও জুয়েলের নামে আতাইকুলা থানার মামলা করেন।

আরও পড়ুন

এদিকে ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী বুধবার (১ জুলাই) রাতে মামুনের বাড়ি আগুনে পুড়িয়ে দেয় এবং বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জুয়েলের বাড়ি ভাঙচুর করে।

অভিযুক্ত মামুন ও জুয়েল বিলকুলা গ্রামের বাসিন্দা। এর মধ্যে মামুন দুই সন্তানের জনক এবং জুয়েল ৩ সন্তানের বাবা।

এ ব্যাপারে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন সন্তানের বাবা শামছুলের ‘লালসার’ শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
তিন সন্তানের বাবা শামছুলের ‘লালসার’ শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
পেট্রোল ঢেলে কলেজ অধ্যক্ষের কক্ষ পুড়িয়ে দেওয়ার চেষ্টা
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
পেট্রোল ঢেলে কলেজ অধ্যক্ষের কক্ষ পুড়িয়ে দেওয়ার চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অভিযানে ১৯টি ককটেল জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল
মুন্সীগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ৩
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত শিকদারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। 
মুন্সীগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ৩
হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ঘটনা কী
দিনাজপুরের হিলিতে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে রুহুল আমিন ও শুকুর আলি নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ঘটনা কী
আরও পড়ুন
প্রেমের সম্পর্ক ছিন্ন করতে বলায় যে কাণ্ড ঘটালেন শিক্ষার্থী
তালা ভেঙে হলের রুমে ‘ঘাঁটি’ গাড়লেন নিশান
কয়েলের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি