দুর্বৃত্তের গুলিতে স্কুলছাত্রী আহত

আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ০৯:২২ পিএম


দুর্বৃত্তের গুলিতে স্কুলছাত্রী আহত
ছবি: আরটিভি

খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে ইতি (১৭) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে আটটার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।

আহত কিশোরী রূপসা বেড়িবাঁধ এলাকার জুলফিকার রহমানের মেয়ে। তিনি রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন

গুলিবিদ্ধ শিক্ষার্থীর পরিবার জানায়, রাতে লেখাপড়া করে বাড়ির সামনে বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলছিল। এ সময় মোটরসাইকেলে করে এসে কয়েকজন গুলি করে পালিয়ে যায়। এ সময় ইতি গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

খুলনা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুস সাত্তার জানান, আহত ইতি নিজ বাড়ির সামনে অবস্থান করছিল। এ সময় একটি মোটরসাইকেলে চড়ে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সরাসরি তার পায়ে গিয়ে বিদ্ধ হয়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে পুলিশ।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission