সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১০:১৯ পিএম


সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: আরটিভি

সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

শুক্রবার (৩ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, জনগণের সার্বিক কল্যাণে সরকারের অন্যান্য মন্ত্রণালয়ও সমন্বিতভাবে কাজ করছে। সেলাই মেশিন, হুইলচেয়ার বিতরণসহ জনগণের সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। কিডনি রোগের চিকিৎসার জন্য যেন আর কাউকে ঢাকায় যেতে না হয়, সে লক্ষ্যে দেশের সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, সহকারী কমিশনার (ভূমি) সাজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে উপজেলা মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে আর্থিক প্রণোদনা, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission