বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৬:১৮ পিএম


বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
ছবি: আরটিভি

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. মোহসিন চৌধুরী এবং সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. সেলিম উদ্দিন।

এ ছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. নূর উদ্দিন এবং গাজী মোকাররম আলী চৌধুরী।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৭ জন। 

তারা হলেন— মো. জাহিদুল হক, মো. তাসলিম উদ্দিন, এস.এম. নূরুন নবী, মো. ফেরদৌস ওয়াহিদ, উবাইদা আসাদী, হোসাইনুল আরেফিন এবং এ.কে.এম. সাইফ উল্লাহ সায়েক।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হোটেলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৮৪ জন। তারমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭১ জন।

নির্বাচনে অ্যাসোসিয়েশনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব দেশের শিপ ব্রেকিং শিল্পের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পরিবেশগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মান বজায় রেখে শিল্পখাতকে আরও এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে দিনজুড়ে প্রার্থীদের সমর্থক ও সদস্যদের উপস্থিতিতে হোটেল এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ফলাফল ঘোষণার পর বিজয়ীরা সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সংগঠনের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

'বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা' শিপ ব্রেকিং শিল্পের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের এ নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট মহলে ছিল ব্যাপক আগ্রহ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনার।

‎নির্বাচনী ফলাফল শিটে বিএসবিআরএ নির্বাচনি বোর্ড-২০২৬ এর চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী এবং সদস্য মো. রাসেল প্রধানিয়া ও আশরাফ মাহমুদ স্বাক্ষর করেছেন।

তিনি বলেন, অত্যন্ত আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি ও সিনিয়র সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে দুইজন ও সদস্য পদে ৯ জনের মধ্যে সাতজন নির্বাচিত হয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission