উপকূলীয় মানুষের ভাগ্য উন্নয়ন; নারীদের কর্মসংস্থান বৃদ্ধি; মোংলা বন্দর, ইপিজেড ও শিল্প কলকারখানায় নারী-পুরুষসহ সবার কাজের সুযোগ তৈরি কারা এবং লবণাক্ততার ফলে কৃষিখাতে বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করাসহ সুন্দরবন কেন্দ্রিক সম্পদ সুষ্ঠুভাবে আহরণ ও সুন্দরবনে বিষ প্রয়োগ করে অবৈধভাবে মাছ শিকার সম্পূর্ণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৬ মৌসুমে কৃষি পূণর্বাসন সহায়তা খাত থেকে খরিফ মৌসুমে উফশী রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ, সার ও অর্থিক সহায়তা প্রদান ও কৃষি প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
এ সময় ২ হাজার ৩৩০ জন কৃষক-কৃষাণীদের মধ্যে সার, ফলের চারা, ধান ও শাকসবজির বীজ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মো. রেফাতুল ইসলাম, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারন সম্পাদক আবু হোসেন হাওলাদার পনি প্রমুখ।
আরটিভি/এমএইচজে



