ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি: আরটিভি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকার ধামরাই পৌরসভাজুড়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক হাজার গাছের চারা রোপণ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল।

শনিবার (৪ জুলাই) দিনব্যাপী ধামরাই পৌরসভার কালিয়াগাড় ও পাঠানটোলাসহ বিভিন্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভির নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

এ সময় বজ্রপাত নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় পরিবেশবান্ধব তালগাছসহ বিভিন্ন বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে জাতীয় প্রতিশ্রুতি রয়েছে, সেটিকে বেগবান করতেই এই সবুজায়ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারা কেবল চারা রোপণ করেই ক্ষান্ত হবেন না, বরং প্রতিটি চারা গাছ যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেজন্য নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণেরও বিশেষ ব্যবস্থা নিয়েছেন। পর্যায়ক্রমে ধামরাইয়ের পাশাপাশি ঢাকা জেলার প্রতিটি এলাকায় এই পরিবেশবান্ধব কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বেগবান করতে এবং ধামরাইকে সবুজ করতেই আমাদের এ উদ্যোগ। এছাড়া বিলুপ্তপ্রায় দেশীয় গাছগুলোকে বাঁচিয়ে রাখাও আমাদের লক্ষ্য।

আরও পড়ুন

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব আমরা দেখছি- তা থেকে বাঁচতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রোপণ করা এই এক হাজার চারার প্রতিটি যেন টিকে থাকে, সেজন্য আমাদের স্বেচ্ছাসেবকরা নিয়মিত পরিচর্যা করবে। পুরো ঢাকা জেলাজুড়ে আমাদের এই সবুজায়ন অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার ডলি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু এবং ছাত্রদল নেতা আরিফ হোসেন রিজভী প্রমুখ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
‘দাদি, হেঁটে যাচ্ছেন কেন? ট্রেনে উঠে আসেন।’ ট্রেনের যাত্রীর এমন প্রশ্নের জবাবে বৃদ্ধার উত্তর, ‘না, আজ ট্রেনে যাব না। আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি যেতে হবে।’
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
সাতক্ষীরা সদরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে। অন্যদিকে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
আরও পড়ুন
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
ইয়াবা সেবনের সময় হঠাৎ অভিযান, অতঃপর...
স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা
নদী দিয়ে ভেসে যাচ্ছিল গলায় কলসি-চোখমুখ বাঁধা নারীর মরদেহ