কক্সবাজারে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ১২:১৯ পিএম


কক্সবাজারে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে সমুদ্রসৈকতসংলগ্ন একটি তারকামানের হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মোরশেদুর রহমান খোকন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির প্রতিনিধি আমানুল হক বাবুল।

সভায় বক্তারা বলেন, কক্সবাজারের টেলিভিশন সাংবাদিকদের একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই এ সংগঠনের মূল লক্ষ্য। পেশাগত দক্ষতা, নৈতিক সাংবাদিকতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জেলা কক্সবাজারকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ইতিবাচকভাবে তুলে ধরতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখা সময়ের দাবি। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল, কার্যকর এবং সব টেলিভিশন সাংবাদিকের অংশগ্রহণে শক্তিশালী করার আহ্বান জানান তারা।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, সদস্যদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মতবিনিময় হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আমানুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আরটিভির প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, এটিএন বাংলার মোয়াজ্জেম হোসাইন শাকিল, এসএ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহসান সুমন, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম মিন্টু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার তৌফিকুল ইসলাম লিপু, চ্যানেল নাইনের প্রতিনিধি শেখ সেলিম, চ্যানেল ওয়ানের প্রতিনিধি এফ এম সুমন, দেশ টিভির প্রতিনিধি আবদুর রহমান, জিটিভির প্রতিনিধি ওমর ফারুক হিরু, চ্যানেল টোয়েন্টিফোরের আজিম নিহাদ, নিউজ টোয়েন্টিফোরের ইরফান উল হাসান, এটিএন নিউজের অর্পণ বড়ুয়া এবং স্টার নিউজের মুহিবুল্লাহ মুহিবসহ সংগঠনের সদস্যরা।

এ ছাড়া মাই টিভির প্রতিনিধি শাহ আলম শান্ত, যমুনা টেলিভিশনের এহসান আল কুতুবী, চ্যানেল এসের প্রতিনিধি আয়াছ রনি, বিজয় টিভির এ এইচ সেলিম উল্লাহ, দীপ্ত টিভির হারুনুর রশীদ, এখন টিভির মুহাম্মদ মোরশেদ, এশিয়ান টিভির মিজানুর রহমান, আনন্দ টিভির এস্তে ফারুক, গ্লোবাল টিভির রহিদুল কবির, গ্রিন টিভির আবদুল্লাহ খান, নাগরিক টিভির সাইফুল ইসলাম এবং মোহনা টিভির আবছার কবীর আকাশসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহসভাপতি এম আর মাহবুব এবং জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission