হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর...

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০১:১৫ পিএম


হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর...
নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় শান্ত নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ভোরে চৌমুহনী পৌরসভা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করার জন্য একত্রিত হন। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে যান। 

আরও পড়ুন

একপর্যায়ে সকাল ১০টার দিকে চৌমুহনী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার সাইফুল্লার নেতৃত্বে দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে একটি ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। ওই মিছিলে ছাত্রলীগের প্রায় ৮০-১০০ জন নেতাকর্মী অংশ নেন। বেলা ১১টার দিকে পুলিশ শান্ত নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে।  

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতকর্মীরা মিছিল করতে একত্রিত হন। তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা আবার একত্রিত হয়ে একটি ঝটিকা মিছিল করে বলে শুনেছি। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।  

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission