গ্রামীণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম উন্নয়নে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন। তাঁর আমলেই খাদ্য উৎপাদন দ্বিগুণ বেড়েছিল। আমরা পল্লীর উন্নয়নে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেব। আত্মনির্ভরশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ঘরে ঘরে কুটিরশিল্প গড়ে তুলতে হবে। স্বনির্ভর বাংলাদেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল শাখারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাঈদ এবং সমবায় অধিদপ্তরের বিপুলসংখ্যক সদস্য।
অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
আরটিভি/টিআর




