ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আগের দুই বিয়ে গোপন করায় স্ত্রীকে হত্যা করলেন তৃতীয় স্বামী

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দুই বিয়ের তথ্য গোপন করে তৃতীয় বিয়ে করার জেরে আছমা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে হত্যা করেছেন তার তৃতীয় স্বামী।

ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করে আসামি মো. মুহাসিন মাতুব্বরকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৯ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।

পিবিআই প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, টঙ্গীবাড়ী উপজেলার বলিয়াগাঁও ইউনিয়নের পূর্ব বলিয়াগাঁও এলাকায় ভাড়া বাসায় স্ত্রী আছমা আক্তার ও চার বছর বয়সী মেয়েকে নিয়ে বসবাস করতেন মুহাসিন মাতুব্বর। প্রায় চার মাস আগে তাদের ইসলামী শরীয়াহ অনুযায়ী বিয়ে হয়। তবে বিয়ের আগে আছমার পূর্বের দুটি বিয়ের বিষয়টি স্বামীর কাছে গোপন ছিল, যা নিয়ে প্রায়ই দাম্পত্য কলহ চলত।

পিবিআই আরও জানায়, ঘটনার আগের দিন রাত থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। পরদিন ৭ জুলাই সকালে নাস্তা তৈরি না করা ও মাথা ব্যথা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মুহাসিন স্ত্রীকে মারধর করেন। এক পর্যায়ে গলা চেপে ধরে ধাক্কা দিলে আছমা ঘরের কাঠের পাটাতনে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হত্যা করে ওড়না দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন মুহাসিন। তবে ব্যর্থ হয়ে মরদেহ খাটের ওপর রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আরও পড়ুন

এ ঘটনায় নিহতের ভাই শামীম তালুকদার বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় হত্যা মামলা করেন। পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

পিবিআই মুন্সীগঞ্জ জেলার একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে পরে ৮ জুলাই গোপালগঞ্জ জেলার মকসুদপুর এলাকা থেকে প্রধান আসামি মুহাসিন মাতুব্বরকে গ্রেপ্তার করে। এরপর জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই জানিয়েছে, পারিবারিক কলহ ও পূর্বের বিয়ের বিষয়টি গোপন রাখার কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য তদন্ত কার্যক্রম এখনও চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে নিহত ১০
কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে নিহত ১০
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৬ পর্যটকের নাম-পরিচয় প্রকাশ
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ছয় পর্যটকের নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। নিহতরা হলেন, ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেল জানান, আহতদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য একজন পড়ে গিয়ে আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের ভাষ্য, শনিবার সকাল ৭টার দিকে রিসোর্টের রান্নাঘর থেকে বিকট শব্দ শোনা যায়। এর পরপরই আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ভেতরে থাকা পর্যটকেরা বিপাকে পড়েন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠের তৈরি রিসোর্টটিতে মোট নয়টি কক্ষ ছিল। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিনটি কক্ষের পর্যটকেরা চেকআউট করে চলে যান। বাকি ছয়টি কক্ষে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের মধ্যে কয়েকজন সকালে বিভিন্ন কাজে বাইরে ছিলেন। অগ্নিকাণ্ডের পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। সেখানে উদ্ধার কার্যক্রমও চালানো হয়। ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, ঘটনাস্থল থেকে প্রথমে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। আরটিভি/এসকে
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ৬ পর্যটকের নাম-পরিচয় প্রকাশ
২ সপ্তাহে ৪০ ছাগলের মৃত্যু!
সিরাজগঞ্জের তাড়াশের মহিষলুটি গ্রামের কৃষক মো. আব্দুল হোসেনের ৫টি, তাড়াশ পৌর এলাকার খুটিগাছা মহল্লার মো. হায়দার আলীর ১টি, একই মহল্লার হায়দার আলী সরকারের ১টিসহ গত দুই সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রামে পিপিআর রোগে আক্রান্ত হয়ে কমপক্ষে ৩৫-৪০টির মতো ছাগল মারা গেছে। 
২ সপ্তাহে ৪০ ছাগলের মৃত্যু!
জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, দাম আকাশ ছোঁয়া
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে।
জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, দাম আকাশ ছোঁয়া
খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ জনের
শনিবার (১৭ অক্টোবর) নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট ও আলমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ জনের
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে গণহত্যার ছক, ‘ভারতীয়দের হত্যা করতে আর তর সইছে না’
টেক্সাসে প্রতিবেশীকে হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ কর্মকর্তা ৭ বছরেই মুক্ত
রাজবাড়ীতে ১৩ মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা
যুবদল নেতাকে কুপিয়ে হত্যা