ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আকাশসহ ৭ জন গ্রেপ্তার 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন কারখানা, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের আতঙ্কের নাম ১৮ মামলার পলাতক আসামি আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৭)। অবশেষে তাকে এবং তার কথিত সন্ত্রাসী চক্রের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকাশ ওরফে পিচ্চি আকাশ সুনামগঞ্জের মধ্যনগর থানার জয়পুর এলাকার মজিবর রহমানের ছেলে। বর্তমানে তিনি কালিয়াকৈরের উলুসাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গ্রেপ্তার অন্যরা হলেন—মো. নাদিম (২২), মো. সুমন হোসেন (২২), মো. লিমন হোসেন (২৪), মো. বাবু আলী (৩২) ও মো. নাইবুল ইসলাম (৪৫)।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) যৌথ নেতৃত্বে একটি বিশেষ দল ৩০ জুলাই রাত ৯টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করে। জামালপুর জেলার জামালপুর সদর থানার কামালখান ইউনিয়নের তিতপল্লা এলাকার একটি তিনতলা ভবন থেকে পিচ্চি আকাশকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

পুলিশের দাবি, পিচ্চি আকাশ ও তার চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেলযোগে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কালিয়াকৈরের বিভিন্ন শিল্পকারখানায় গিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। অস্ত্রের ভয় দেখানোর কারণে স্থানীয় বাসিন্দা ও কারখানা কর্তৃপক্ষ এতদিন তাদের বিরুদ্ধে মামলা করতে সাহস পাননি।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আকাশ চাঁদাবাজি ও অপরাধমূলক কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র কালিয়াকৈরের হরতকীতলা এলাকার গ্রামীণ ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে একটি জঙ্গলে লুকিয়ে রাখার কথা জানান। পরে শুক্রবার রাত ১২টা ৫৫ মিনিটে তার দেখানো স্থান থেকে পলিথিনে মোড়ানো চারটি বিভিন্ন আকারের লোহার হাসুয়া, একটি লোহার চাপাতি, একটি কাঠের গোল লাঠি এবং একটি লোহার পাইপ উদ্ধার ও জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানে গ্রেপ্তার অপর পাঁচ সদস্য কালিয়াকৈরের জমিদারী হোটেলে সংঘটিত একটি ডাকাতির প্রস্তুতির ঘটনায় জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামি আকাশের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় অস্ত্র আইনে নতুন করে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
ফেনীতে টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি। অসহনীয় গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ।
তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সিএনজি-প্রাইভেটকার ও পিক-আপের ত্রিমুখে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর...
কুষ্টিয়ায় নাশকতার মামলায় জামিনে এসে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এতে বিএনপির ৫-৬ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। পরে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও তার পাটের গোডাউনে আগুন দিয়েছেন বলে জানা গেছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর...
ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে ১২ দিন ধরে। এর মধ্যে পুলিশের হাতে একাধিক কৌশলধারী মাদককারবারি ধরা পড়েছে। এদের মধ্যে ফতুল্লার কেতাবনগর এলাকার দুর্ধর্ষ মাদককারবারি উৎসর মাদক বিক্রির কৌশল দেখে পুলিশ আশ্চর্য হয়েছে।
ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক
স্বামীকে হত্যা করে দরজায় তালা দিয়ে পালালেন স্ত্রী!
বরিশালে পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী নাসিমা বেগমের বিরুদ্ধে স্বামী নুরুজ্জামান হাওলাদারকে (৫৫) পিটিয়ে ও শ্বাসরোধে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর ঘরের বাইরে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়েছেন অভিযুক্ত স্ত্রী।
স্বামীকে হত্যা করে দরজায় তালা দিয়ে পালালেন স্ত্রী!
আরও পড়ুন
কালিয়াকৈরে অনুমোদনহীন প্লাস্টিক কারখানায় অভিযান
গাজীপুরে মাদক সেবনের দায়ে নারীসহ আটজনের কারাদণ্ড
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহ, পাঁচ বছরের প্রেমের সম্পর্কের করুণ পরিণতি
গাজীপুরে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ