ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক পলাশ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৫:২২ পিএম


ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক পলাশ
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের সদস্যদের সমর্থনে সভাপতি হয়েছেন গ্রিন টিভির প্রতিনিধি আদনান হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন আরটিভির প্রতিনিধি মো. রাজিউল হাসান পলাশ। 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ধামরাই উপজেলা পরিষদের ক্যাফেটেরিয়ায় একটি পরিচিতি সভায় নবগঠিত কমিটির পরিচিতি প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি মো. হুমায়ুন রশিদ, সহসভাপতি মো. রাজন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সম্রাট আলাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ আল মামুন, কোষাধ্যক্ষ বুলবুল খান পলাশ, প্রচার সম্পাদক নুর হোসেন, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহান সিরাজী, কার্যনির্বাহী সদস্য ১. আরিফুল ইসলাম সাব্বির ২. ওসমান গণি ৩. হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

এ সময় ক্লাবের নবনির্বাচিত নেতারা উপজেলার সার্বিক উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাবু, উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা। 

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission