নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রাশেদুল ইসলাম

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৪:১৫ পিএম


নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রাশেদুল ইসলাম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনার জন্য নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. রাশেদুল ইসলাম (সেলিম)।

শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে অভিভাবক প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন মো. মফিজুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক জামাল উদ্দিন আহমেদ।

নবনির্বাচিত সভাপতি মো. রাশেদুল ইসলাম সেলিম তার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করে বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় আমি কাজ করে যাব। এই লক্ষ্য অর্জনে আমি নোয়াগাঁও ও আশেপাশের এলাকার সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

কমিটির অন্য সদস্যরাও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটির গতিশীল নেতৃত্বে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো ছড়াতে আরও অনেক দূর এগিয়ে যাবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission