ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রাঙ্গামাটিতে কমছে বন্যার পানি, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি: আরটিভি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) থেকে বর্ষণ কমায় প্লাবিত গ্রামগুলো থেকে নামতে শুরু করেছে বন্যার পানি।

জেলাটিতে নতুন করে কোথাও কোনো পাহাড়ধসের ঘটনা না ঘটলেও, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ির মারিশ্যা এলাকায় প্রধান সড়কের বড় একটি অংশ ধসে পড়েছে। ফলে বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ির দীঘিনালা হয়ে সারা দেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সবশেষ তথ্য অনুযায়ী, বাঘাইছড়ির পৌরসভা, সাজেক, বঙ্গলতলীসহ বিভিন্ন এলাকার মোট ১৯টি আশ্রয়কেন্দ্রে ৫৮৭টি পরিবারের সর্বমোট ২ হাজার ৩৬৬ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৫২০ জন আশ্রয় নেন সাজেকের বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বন্যার পানি কমতে থাকায় শনিবার সকাল থেকেই দুর্গতরা নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। বিকেল নাগাদ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।

এদিকে বুধবার মধ্যরাতে টানা বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় সড়কের একটি অংশ ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, বৃষ্টির পরিমাণ কমলে দ্রুত সেখানে সেফটি গ্রেড ওয়াল দিয়ে স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।

আরও পড়ুন

রাঙ্গামাটি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়া প্রেমের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সোলাইমান হোসেনকে (৩৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ১৪ বছর বয়সী সবুজের সন্ধান ১০ দিনেও মেলেনি।
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
পাবনার বেড়ায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত থেকে সুপ্রভাত মদক নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার পুলিশ।
নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
আরও পড়ুন
ভারতে পাচারের সময় বাংলাদেশি মুদ্রা জব্দ
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে আটক ৮
রাঙ্গামাটিতে লাল চাকমা হত্যার দায়ে ছেলে ও ভাতিজার মৃত্যুদণ্ড
জমি দখলকে কেন্দ্র করে লংগদুতে তুমুল মারামারি, অতঃপর...