ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এইচএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর কাছে মিলল বইয়ের পৃষ্ঠা, অতঃপর...

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি: আরটিভি

এইচএসসি পরীক্ষা চলাকালে কক্ষের ভেতর বইয়ের পৃষ্ঠা রাখার দায়ে ফেনীতে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ফেনী শহরের সরকারি জিয়া মহিলা কলেজ কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মৌসুমী রানী দাস। তিনি ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একজন অনিয়মিত শিক্ষার্থী।

কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা চলাকালে কক্ষে দায়িত্বরত পরিদর্শকরা ওই নারী শিক্ষার্থীর কাছে পরীক্ষা সংশ্লিষ্ট বইয়ের কয়েকটি ছেঁড়া পৃষ্ঠা দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে কেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলে পরীক্ষার শৃঙ্খলা ও বিধিমালা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনাস্থলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থীর কাছ থেকে বইয়ের কয়েকটি পৃষ্ঠা উদ্ধার করা হয়। কেন্দ্র কর্তৃপক্ষের নজরে আসার পর বিধিমালা অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, বহিষ্কৃত পরীক্ষার্থীর কাছে কোনো মোবাইল ফোন কিংবা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়নি। শুধু পরীক্ষা সংশ্লিষ্ট কাগজের পৃষ্ঠা রাখার অপরাধেই পরীক্ষা আইন অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়, বাইসাইকেল পেল ৩২ শিশু-কিশোর
ফেনীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
প্রবীণ কর আইনজীবী গোলাম মাইন উদ্-দীন মারা গেছেন
ফেনীর সড়কে ত্রিমুখী সংঘর্ষ