সোনারগাঁয় ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার 

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৪:০৭ পিএম


সোনারগাঁয় ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার 
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার বড় চেঙ্গাইন এলাকার ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ এর লে. কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

র‍্যাব জানায়, সোনারগাঁয়ের বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনাকালে মাদকের স্পট থেকে কয়েকজন লোক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি করে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission