জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর

আরটিভি নিউজ

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ১০:৫৮ পিএম


জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে মাছ ধরার জালে আটকা পড়েছে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার খাউলিয়া ইউনিয়নের কেসি চালিতা বুনিয়া গ্রামে।

সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার দিন সকালে ওই গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার তার বাড়ির কাছে পাতা বুচনা জাল তুলতে গিয়ে দেখতে পান তার বুচনায় বিশাল আকৃতির একটি অজগর সাপ আটকা পড়েছে।

সংবাদ পেয়ে ওই এলাকার রাসেল কবিরাজ নামে এক ক্যানভাসার (হকার) ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটি নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারকারী রাসেল কবিরাজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেছি। এটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। এটি আমাদের জাতীয় সম্পদ। তাই নিরাপত্তার স্বার্থে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করব।

আরও পড়ুন

রাসেল কবিরাজ আজগরটি বনবিভাগের কাছে হস্তান্তরের জন্য সোমবার বিকালে মোরেলগঞ্জ উপজেলা সদর মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে অবস্থান করলে সাপটি দেখার জন্য স্থানীয়  উৎসুক জনতা ভিড় জমান। এ সময় রাসেল কবিরাজ তার থলে থেকে সাপটি বের করে স্থানীয়দের দেখার ব্যবস্থা করেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশা খালি টহল ফাঁড়ির ওসি আব্দুল হাকিম জানান, সংবাদ পেয়ে অজগরটি উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে এসেছি। বিকালেই অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।

আরটিভি/ এসকেডি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission