কক্সবাজারে ট্রলারডুবিতে নিহত বেড়ে ৫

আরটিভি নিউজ

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ১১:৫৪ পিএম


কক্সবাজারে ট্রলারডুবিতে নিহত বেড়ে ৫
ছবি: আরটিভি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি ট্রলার ডুবির ঘটনায় আরও এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে পাঁচ জেলের মরদেহ উদ্ধার হলো। এ ঘটনায় ট্রলারটিতে থাকা আরও সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১), আবুল কাশেমের ছেলে মোহাম্মদ করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।

স্থানীয়দের বরাতে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি ট্রলার ১২ জন মাঝি-মাল্লাকে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। 

আরও পড়ুন

এ সময় সাত জেলে জীবিত উদ্ধার হলেও পাঁচ জেলে নিখোঁজ ছিলেন। পরে সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission