স্ত্রীর মৃত্যুর ১০ দিনের মাথায় না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৪:০২ পিএম


স্ত্রীর মৃত্যুর ১০ দিনের মাথায় না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা
বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম লাল। ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক এবং সুন্দরবন সাব-সেক্টরের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম লাল আর নেই। 

সাদা মনের মানুষ হিসেবে পরিচিত এই প্রবীণ রাজনীতিক শুক্রবার (১৭ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তার স্ত্রীও ৭ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্ত্রীর মৃত্যুর মাত্র ১০ দিনের ব্যবধানে নজরুল ইসলাম লালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিঃসন্তান এই দম্পতির মৃত্যুর পর তাদের নিকটাত্মীয় বলতে আর কেউ রইল না।

জীবদ্দশায় সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি ছিলেন অগ্রগামী। নিজের জমিজমার একটি অংশ তিনি আগেই একটি এতিমখানার নামে দান করে গেছেন।

মরহুমের জানাজার নামাজ শনিবার (১৮ জুলাই) আসরের নামাজের পর তার নিজ বাড়ি আমড়াগাছিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission