ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বাড়িতে পড়েছিল নারীর মরদেহ, পাশে বসে কাঁদছিল তিন মাসের শিশু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম
মরদেহের প্রতীকী ছবি

বগুড়ায় স্বামীর বাড়ি থেকে নাম্মি আক্তার নিপা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাশেই কান্নাকাটি করছিল তার তিন মাস বয়সী শিশু নাহিদ মোল্লা। ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যরা ফেলে বাড়ি থেকে পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালী গ্রামের ফরহাদ মোল্লার ছেলে দিনমজুর বাহাদুর মোল্লা তিন বছর আগে পার্শ্ববর্তী গাবতলী উপজেলার বড় ইটালী গ্রামের লালমিয়া প্রামাণিকের মেয়ে নিপাকে বিয়ে করেন। সংসারে অভাব-অনটনের কারণে তাদের মধ্যে দাম্পত্যকলহ লেগেই থাকতো। এরই মধ্যে তাদের সংসারে জন্ম নেয় ছেলে নাহিদ।

আরও পড়ুন

১৫ জুলাই সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান বাহাদুর মোল্লা। সেখানে স্ত্রী-সন্তানকে রেখে তিনি বাড়িতে ফিরে আসেন। পরদিন ১৬ জুলাই দুপুরে আবার শ্বশুরবাড়িতে যান ও বিকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন। সন্ধ্যায় প্রতিবেশীরা নিপার পরিবারের সদস্যদের ফোন করে জানান, নিপা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। একইসঙ্গে তারা জানান, নিপার স্বামী বাহাদুরসহ পরিবারের সদস্যরা শিশুটিকে মরদেহের পাশে রেখে বাড়ি থেকে চলে গেছেন।

খবর পেয়ে রাতেই নিপার স্বজনরা শিশু নাহিদকে উদ্ধার করে। পরে রাত ১১টার দিকে পুলিশ নিপার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গণমাধ্যমবে, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে; নাকি আত্মহত্যা করেছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। আপাতত এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জের সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
‘ছয় সন্তানকে বড় করেছেন, ৯৫ বছর বয়সে বাবার ঠাঁই হলো গাছতলায়’ —শীর্ষক একটি প্রতিবেদন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
গোপালগঞ্জের সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে ধরা নিষিদ্ধ সংগঠনের নেতা
বরিশালের উজিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়ার অভিযোগে আসাদ মোল্লা (৩০) নামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে ধরা নিষিদ্ধ সংগঠনের নেতা
জামালপুরে দশানী নদীর ভাঙন রোধে এবং গতিপথ পুনরুদ্ধারের দাবি
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙন থেকে বালুগ্রামকে রক্ষায় দশানী ব্রিজের নিচে জমে থাকা বালুচর পুনঃখনন করে নদীর গতিপথ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে দশানী নদীর ভাঙন রোধে এবং গতিপথ পুনরুদ্ধারের দাবি
ভোরে হাঁটতে বের হয়ে আর ঘরে ফেরা হলো না রহিমার
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভোরে হাঁটতে বের হয়ে আর ঘরে ফেরা হলো না রহিমার
শীতের আগেই চলছে খেজুরের রস আহরণের প্রস্তুতি
শীত আসার আগেই যশোর ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে খেজুরের রস আহরণের প্রস্তুতি। নভেম্বরের মাঝামাঝি থেকেই মিলবে খেজুরের রস, বলছেন গাছিরা। রস ও তা থেকে তৈরি গুড় বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি বাড়তি আয়ের প্রত্যাশা করছেন তারা।
শীতের আগেই চলছে খেজুরের রস আহরণের প্রস্তুতি
আরও পড়ুন
তরুণীকে নিয়ে তদন্তকেন্দ্রের বাথরুমে পুলিশ কর্মকর্তা, অতঃপর...
জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম
কৃষকের ছেলের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ জন