বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসবে, সেই আদলে বানানো হচ্ছে বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৮:২১ পিএম


বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসবে, সেই আদলে বানানো হচ্ছে বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্র
শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন -ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, এই বাংলাদেশ হতে হবে এডুকেশনাল হাব (আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র)। বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসবে, সেই আদলে বিশ্ববিদ্যালয় বানানো হচ্ছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় এহসানুল হক মিলন বলেন, বাংলাদেশের ছাত্ররা মেধাবী। এদেশের প্রতিটি ছাত্র যারা বাইরে পড়তে গিয়েছে তারা অত্যন্ত সুনাম অর্জন করেছে। বাংলাদেশ কেন একটি আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র (এডুকেশন হাব) হতে পারবে না?

তিনি আরও বলেন, নওগাঁ ইউনিভার্সিটির পেছনে ইনভেস্টমেন্ট হবে। আমি স্পষ্ট বলতে পারি, এই মঞ্চে যারা বিদেশ যাওয়ার জন্য লেখাপড়া করতেন, এই ধরনের প্রসপেক্টাস দেখে কত না সুন্দর লাগত, কবে আমরা ওই ধরনের ইউনিভার্সিটিতে গিয়ে পড়ব, ওই পরিবেশে আমরা থাকব, এই চিন্তাগুলো আমাদের কল্পনায় ছিল। আজকে আমরা সেই ইউনিভার্সিটি করতে চাচ্ছি।

শিক্ষামন্ত্রী বলেন, গ্লোবালি বাংলাদেশি জনসংখ্যা বাড়ছে এবং বাংলাদেশের জনগণ সবাই শিক্ষাখাতে বিনিয়োগ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতের উন্নয়ন, মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করতে কাজ করছে। পৃথিবীতে বাংলাদেশ হবে এক নম্বর সেন্টার অফ এক্সিলেন্স এডুকেশন হাব, পৃথিবীর সবাই আসবে এই জায়গায়।

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষা সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা এসেছি চার মাস, আমরা তো দুই বছরের জন্য নতুন মডারেটর, নতুন প্রশ্নের সেট করিনি। আমরা করবো। এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে, এইচএসসি পরীক্ষাও সুষ্ঠুভাবে হচ্ছে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, নওগাঁ-২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ-৩ আসনের সাংসদ ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সাংসদ ইকরামুল বারি টিপু, নওগাঁ-৫ আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সাংসদ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বক্তব্য রাখেন।

হিসাববিজ্ঞান ও আইন বিভাগে ৪০ জন করে ৮০ জন শিক্ষার্থী নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের।

আরটিভি/এমএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission