ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

হিলি স্থলবন্দরে আমদানি বাণিজ্যে ধস, কর্মহীন শত শত শ্রমিক

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম
ছবি: আরটিভি

দিন দিন আশঙ্কাজনক হারে কমছে দিনাজপুরের হিলি বন্দরের আমদানি বাণিজ্য। কয়েক মাস আগেও এই বন্দর দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০ ট্রাক পণ্য আমদানি হলেও এখন এই সংখ্যা নেমে এসেছে এখন ২০ থেকে ২৫ ট্রাকে। এতে বন্দরের দৈনন্দিন আয় যেমন কমেছে তেমনি কর্মহীন হয়ে পড়েছে বন্দরের কয়েকশ শ্রমিক। এ ছাড়া বিরূপ প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আদায়েও। চলতি অর্থবছরে হিলি বন্দরে রাজস্ব ঘটতির পরিমাণ সাড়ে ৪০০ কোটি টাকা।

উত্তরাঞ্চলের সব চেয়ে বড় বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত হিলি স্থলবন্দর। যেখানে একসময় চলত হাজারো মানুষের কর্মব্যস্ততা। ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে ঠাসা থাকত বন্দরের পুরো ট্রানশিপমেন্ট ইয়ার্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত-শত ব্যবসায়ীরা যেতেন হিলি বন্দরে পণ্য কিনতে। কিন্তু সেই বন্দরে এখন যেন সুনসান নীরবতা। নেই ক্রেতা-বিক্রেতার কোলাহল, কমেছে আমদানিকারকদের আনাগোনাও। ফাঁকা পড়ে আছে ইয়ার্ড, স্থবির হয়ে পড়েছে আমদানি বাণিজ্য। কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন বন্দরের শত-শত শ্রমিক। তাদের দিন কাটছে অলস সময়ে।

আরও পড়ুন

হিলি স্থলবন্দরের আমদানিকারক মতিউর রহমান লাবু জানান, ডলারের উচ্চমূল্য ও ভারতীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে পণ্য আমদানি করে কাঙ্ক্ষিত লাভ মিলছে না। ফলে লোকসানের আশঙ্কায় অনেকেই আমদানি বন্ধ রেখেছেন। এর পাশাপাশি, পণ্য খালাসে কাস্টমসের হয়রানিকেও আমদানি কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দায়ী করছেন বন্দরের ব্যবসায়ীরা।

তবে ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সন্তোষ সরেণ জানান, এলসির পরিমাণ কমে যাওয়া এবং অধিক শুল্কযুক্ত পণ্য আমদানি হ্রাস পাওয়ায় বন্দরে এই মন্দাভাব দেখা দিয়েছে। কমেছে রাজস্ব আদায়। গত ২০২৫-২৬ অর্থবছরে হিলি স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৪৬ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ৫৯৮ কোটি টাকা। অর্থাৎ অর্থবছর শেষে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা। যার আগের অর্থ বছরেও এই ঘাটতির পরিমাণ ছিল প্রায় ২০ কোটি টাকা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটে।
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
আরও পড়ুন
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
সরকার পেঁয়াজ আমদানি করেনি, আগামীতেও করতে হবে না: কৃষিমন্ত্রী
শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি