বিশ্বকাপের ফাইনাল দেখে ফেরার পথে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

আরটিভি নিউজ

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৮:২১ পিএম


বিশ্বকাপের ফাইনাল দেখে ফেরার পথে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু
ছবি প্রতীকী

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে পুকুরে পড়ে ডুবে আব্দুল হামিদ (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) ভোর রাতে উপজেলার জারিয়া ইউনিয়নের বহুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত সদর শেখের ছেলে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, রবিবার রাতে ব্যক্তিগত কেনাকাটার জন্য বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের বাজারে যান আব্দুল হামিদ। বাজারেই আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফেরার কথা ছিল তার। তবে সকাল পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুন

একপর্যায়ে বাড়ি ফেরার পথের পাশে প্রতিবেশী আতিক মিয়ার পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, আব্দুল হামিদ চোখে কম দেখতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলা দেখে বাড়ি ফেরার পথে কাদায় পা পিছলে পুকুরে পড়ে তিনি পানিতে ডুবে মারা যান।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission